টেলিসেবায় নতুন সংযোগ

২০ জুন, ২০২০ ২০:৪২  
গ্রাহকবান্ধব সেবা দেয়ার উদ্দেশ্যে অটোমেশন জোরদার করেছে বিটিসিএল। এর অংশ হিসেবে নতুন টেলিফোন সংযোগের জন্য অনলাইনে আবেদন করার সুবিধা চালু করেছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানটি। বিটিসিএল জেনারেল ম্যানেজার মোহাম্মাদ মোর্শেদ জানিয়েছেন, এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে-স্টোর থেকে টেলিসেবা (Telesheba) অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করে অথবা বিটিসিএল এর ওয়েবসাইট www.telesheba.gov.bd এর মাধ্যমে টেলিফোনের নতুন সংযোগের জন্য আবেদন করা যাবে। বর্তমানে মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী বিনামূল্যে টেলিফোন সংযোগের অফার চলছে। এক্ষেত্রে নতুন সংযোগ নিতে শুধুমাত্র জামানতের টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। ব্যাংকে না গিয়ে বাসায় বসে অনলাইনে জামানতের টাকা পরিশোধের ব্যবস্থাও শিগগিরি চালু হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গতবছর অক্টোবরে টেলিফোন ও ইন্টারনেট সার্ভিসের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে ‘টেলিসেবা’ অ্যাপ চালু করা হয়।